গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৭:০৯ এম, ০৬ জানুয়ারী ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাকে বালুবাহী ট্রাকের ধাক্কার ট্রাকটির চালক ও সহকারী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কোচাশহর ইউনিয়নের বুনোতলা গ্রামের চান মিয়া (৫৫) ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় সড়কের পাশে পাথরবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় বালুবাহী অপর একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাকটির চালক ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।



















