দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড নওগাঁয়

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৮:৪৩ এম, ০৭ জানুয়ারী ২০২৬  
দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড নওগাঁয়

সারাদেশে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। প্রতিদিনই ঘন কুয়াশায় দেশের বিভিন্ন জেলায় ভিন্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে এটিই সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

স্থানীয় বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, এটি চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। ফলে সকাল থেকেই নগর ও গ্রামাঞ্চলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঠাণ্ডার কারণে ব্যাহত হচ্ছে এ মৌসুমের ধান রোপণ। কষ্টে আছেন ছিন্নমূল মানুষ। গত তিন দিন থেকেই এমন আবহাওয়া বইছে জেলাজুড়ে। মিজানুর রহমান জানান, টানা তিন সপ্তাহ ধরে বৈরী আবহাওয়া জনজীবনে প্রভাব পড়েছে। বুধবার সকাল ৬টায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই মৌসুমে এটিই সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরো কমতে পারে।

সর্বশেষ

পাঠকপ্রিয়