খালেদা জিয়ার জানাজা-দাফন কখন কোথায়

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৯:২৬ এম, ৩০ ডিসেম্বর ২০২৫  
খালেদা জিয়ার জানাজা-দাফন কখন কোথায়

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে। আগামীকাল বুধবার তার জানাজা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বিবিসি। এই জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি আরও জানান, জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন। এরপর আজ সকালে তার দেশ ও জনতাকে শোকের সাগরে ভাসিয়ে খালেদা জিয়া চলে যান না ফেরার দেশে।

সর্বশেষ

পাঠকপ্রিয়