এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:২৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫  
এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতেযোগ দিয়েছেন। তিনি দলটির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে তিনি ঢাকা-১০ আসনে (ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান-হাজারীবাগ) মনোনয়ন ফরম নিয়েছেন। আজ বিকেল ৫টায় ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এ বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়