শহীদ ওসমান হাদির আসনে লড়বেন এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন
গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৮:৫১ এম, ২৯ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদির আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এ আসনে দলটির প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করবেন নাসিরুদ্দিন পাটওয়ারী। তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক।
রোববার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানান এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন।
তিনি বলেন, শহীদ ওসমান হাদির ময়দান ঢাকা-৮। আরেক বিপ্লবী নাসিরুদ্দিন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে লড়বেন এ আসনে।
দলীয় সূত্রে জানা যায়, শহীদ ওসমান হাদির রাজনৈতিক আদর্শ ও আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতেই এই আসনে নাসিরুদ্দিন পাটওয়ারীকে প্রার্থী করা হয়েছে। এনসিপি মনে করছে, এই প্রার্থিতা শুধু একটি নির্বাচন নয়, বরং শহীদের আদর্শ ও গণআন্দোলনের প্রতিফলন।



















