পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানালেন তারেক রহমান
পিলখানা ট্র্যাজেডিতে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার তিনি রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে গিয়ে শহীদদের কবর জিয়ারত করেন।
এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. একেএম শামছুল ইসলাম।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত ভয়াবহ বিদ্রোহে বাংলাদেশ ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হারায়। এ ঘটনায় তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ দেশের সশস্ত্র বাহিনীর জন্য অপূরণীয় ক্ষতি ঘটে।
শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তারেক রহমান তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বনানী কবরস্থানে তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন।



















