মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমান

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫  
মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমান

মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার সন্ধ্যা  ৬টার দিকে তারেক রহমান হাসপাতালে প্রবেশ করেন। সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটের দিকে তারেক রহমানকে বহন করা লাল সবুজ বাসটি এভারকেয়ার হাসপাতালের গেটে এসে থামে। হাসপাতালে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে বিপুল উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। হাসপাতালের বাইরে তারা ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়