দেশে ফিরে ঐক্যের ডাক: ‘সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ’— তারেক রহমান

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫  
দেশে ফিরে ঐক্যের ডাক: ‘সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ’— তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে শান্তি, ঐক্য ও সহাবস্থানের ভিত্তিতে বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর কুড়িল বিসিএস রোডের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আমরা যে দলের, ধর্মের বা জাতেরই হই না কেন নারী, পুরুষ, শিশু সবাই যেন নিরাপদে থাকতে পারে সেটাই নিশ্চিত করতে হবে। শান্তি ও শৃঙ্খলা রক্ষা এখন আমাদের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, যে মানুষগুলোর জন্য আমার মা খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন, তাদের ছেড়ে কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।তিনি মাতৃভূমিতে ফিরে আসার জন্য আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন।

আগমন ও সংবর্ধনা

এর আগে ভোরে লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। সেখানে স্বল্প বিরতির পর তিনি ঢাকায় পৌঁছান। রাজধানীতে তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কের দুই পাশে জনতার ঢল নেমে আসে।

সর্বশেষ

পাঠকপ্রিয়