লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন জোবাইদা রহমান

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১০:৪১ এম, ২০ ডিসেম্বর ২০২৫  
লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন জোবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত ৫ ডিসেম্বর ঢাকায় আসেন জোবাইদা রহমান। মূলত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেয়ার প্রস্তুতির অংশ হিসেবেই তিনি দেশে আসেন।

আগামী ২৫শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। ওই সময় তিনিও তারেক রহমানের সঙ্গে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়