জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগিরই ঘোষণা করবেন শফিকুর রহমান
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থীদের চূড়ান্ত নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার ভোরে বিদেশ সফর শেষে দেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রাথমিকভাবে আঞ্চলিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, চূড়ান্ত তালিকাটি কেন্দ্রের পক্ষ থেকে সময়মতো ঘোষণা করা হবে।
শফিকুর রহমান বলেন, “আমরা একা নির্বাচন করব না, দেশ ও জাতির স্বার্থ বিবেচনায় চূড়ান্ত তালিকা ঠিক সময়েই প্রকাশিত হবে। আমি এই দায়িত্ব পালন করতে আল্লাহর সাহায্য চাই এবং জনগণের সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা ১৫ দিন বাড়ানোর দাবি জানানো হয়েছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকলেও এটি গণতন্ত্রের অংশ, তবে বিরোধ যেন সহিংসতায় না পৌঁছায় তা নিশ্চিত করতে কাজ করছে জামায়াত।


















