পতাকাবাহী গাড়িতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছাল বেগম খালেদা জিয়ার মরদেহ

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১২:২৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫  
পতাকাবাহী গাড়িতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছাল বেগম খালেদা জিয়ার মরদেহ

রাজধানীর গুলশানের বাসভবন থেকে জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ।

বুধবার দুপুর পৌনে ১২টার কিছু পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে তার মরদেহ বহনকারী জাতীয় পতাকায় মোড়ানো গাড়িবহর। এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন এবং দলীয় নেতাকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা শেষে সেখান থেকেই জানাজার জন্য মরদেহটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হয়। আজ ভোর থেকেই জানাজায় অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের মানুষ জড়ো হতে থাকেন। এরই মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।

বাদ জোহর দুপুর ২টায় জানাজা শেষে বিকেলে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।


সর্বশেষ

পাঠকপ্রিয়