জানাজাস্থলের পথে মায়ের মরদেহ নিয়ে যাচ্ছেন তারেক রহমান

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:৪১ এম, ৩১ ডিসেম্বর ২০২৫  
জানাজাস্থলের পথে মায়ের মরদেহ নিয়ে যাচ্ছেন তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজাস্থলের উদ্দেশে নিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বেলা ১১টার দিকে তিনি গুলশানে নিজ বাসভবন থেকে গাড়িবহর নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে রওনা হন। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত তারেক রহমানের বাসভবনে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি প্রবেশ করে।

এ সময় বাসভবন ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছিল। সরেজমিনে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, মায়ের মরদেহ বহনকারী গাড়ির পাশে একটি চেয়ারে বসে কুরআন তেলাওয়াত ও দোয়া পড়ছেন ছেলে তারেক রহমান।

এই বাসভবনেই খালেদা জিয়াকে শেষবারের মতো দেখেন তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। খালেদা জিয়াকে বহনকারী ফ্রিজিং গাড়িটি জাতীয় পতাকায় মোড়ানো ছিল। গাড়ির সামনে ও পেছনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এসএসএফ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব এবং পুলিশের সদস্যরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়