৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন: পুলিশ সদর দপ্তর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত ৪৮ হাজারের বেশি পুলিশ সদস্যনির্বাচনী প্রশিক্ষণসম্পন্ন করেছেন। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৪ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো পুলিশ সদস্যদেরদক্ষ, সুশৃঙ্খল ও পেশাদারহিসেবে গড়ে তোলা, যাতে তারা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনায় সক্ষম হন। প্রশিক্ষণ কার্যক্রমের তদারকি করছেন আইজিপি, এবং তা জানুয়ারি পর্যন্ত চলবে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জাতীয় নির্বাচনে প্রায়দেড় লাখ পুলিশ সদস্যমাঠে দায়িত্ব পালন করবেন। প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রয়েছেনয়টি মডিউল, দুটি প্রামাণ্যচিত্র, একটি অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি সংক্ষিপ্ত চলচ্চিত্র ও একটি বুকলেট। ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে ১,২৯২ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হচ্ছে, যারা পরবর্তীতে মাঠে দেড় লাখের বেশি সদস্যকে প্রশিক্ষণ দেবেন।


















