মহিলাদের নামাজের জন্য মসজিদে যাওয়ার ব্যাপারে সংক্ষিপ্ত পর্যালোচনা

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৭:০১ এম, ০১ জানুয়ারী ২০২৬  
মহিলাদের নামাজের জন্য মসজিদে যাওয়ার ব্যাপারে সংক্ষিপ্ত পর্যালোচনা

মুফতী আবু ইয়ামীন কাসেমী

ইসলামের প্রারম্ভিকালে নবমুসলিম হিসেবে পুরুষ মহিলা প্রত্যেকেরই দীন শিক্ষা করা অতীব জরুরি বিষয় ছিল, আর সে সময় শিক্ষক এবং স্থান হিসেবে একমাত্র শরীয়ত প্রণেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামই ছিলেন।

সুতরাং তিনি যেখানে যেভাবে শিক্ষা দীক্ষা দিয়েছেন সেখানে পুরুষ সাহাবীদের সাথে নারী সাহাবীরাও থাকতেন। তবে আস্তে আস্তে এ বিষয়টির প্রয়োজনীয়তা কমতে থাকে এবং তাদের নিরাপত্তার দুর্বলতা এবং পর্দা ফরজ হওয়ার পরে বিষয়টি ভিন্ন ব্যবস্থাপনায় পালন করা হতে থাকে।

যেমন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তা'আলা আনহার সময় বিষয়টি আরো স্পষ্ট হয়েছে, যা বুখারী শরীফে উল্লেখ রয়েছে। অর্থাৎ তিনি বলেছিলেন বর্তমান অবস্থা যদি রসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দেখতেন তাহলে কখনোই তিনি নারীদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দিতেন না। চিন্তা করুন! এটা যদি হয় সেই সর্বোত্তম ও সোনালী যুগের অবস্থা তাহলে বর্তমানে কেমন পরিস্থিতি হয়েছে আমরা তা সকলেই জানি।

সুতরাং শুধু যুক্তির আলোকে নয়, বরং কোরআন ও হাদিসের প্রমাণসহ খুবই সংক্ষিপ্তভাবে একটি পর্যালোচনা পেশ করছি- وما توفيقي الا بالله মহিলাদের নামাজের জন্য মসজিদে যাওয়া নিষেধ নয়, বরং অনুৎসাহ —দলিলসহ)

১. মসজিদে যেতে নিষেধ নেই — স্পষ্ট হাদিস রাসূলুল্লাহ ﷺ বলেছেন: لَا تَمْنَعُوا نِسَاءَكُمُ الْمَسَاجِدَ إِذَا اسْتَأْذَنَّكُمْ إِلَيْهَا “তোমাদের নারীরা যদি মসজিদে যাওয়ার অনুমতি চায়, তবে তাদের বাধা দিও না।” সহীহ মুসলিম: ৪৪২ এটি প্রমাণ করে: মূল বিধান হলো অনুমতি।

২. কিন্তু ঘরে নামাজ বেশি উত্তম — মৌলিক দলিল রাসূলুল্লাহ ﷺ বলেছেন: لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ، وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ “আল্লাহর বান্দীদের আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না, তবে তাদের ঘরই তাদের জন্য উত্তম।” সুনান আবু দাউদ: ৫৬৭ (حسن صحيح) এখান থেকেই অনুৎসাহের মূল ভিত্তি এসেছে।

৩. নামাজের স্থান অনুযায়ী ফজিলতের স্তর (খুব গুরুত্বপূর্ণ হাদিস) নবী ﷺ বলেছেন: > صَلَاةُ الْمَرْأَةِ فِي بَيْتِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي حُجْرَتِهَا، وَصَلَاتُهَا فِي حُجْرَتِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي دَارِهَا “নারীর নামাজ— তার বাড়ির আঙিনার নামাজের চেয়ে ঘরের ভেতরে উত্তম, আর ঘরের ভেতরের নামাজের চেয়ে নিরিবিলি কক্ষে নামাজ উত্তম।” মুসনাদ আহমদ: ২৭০৯৮, তাবরানী (حسن) অর্থ: যত বেশি পর্দা ও গোপনতা, তত বেশি ফজিলত।

৪. সুগন্ধি ব্যবহার করে বের হওয়া নিষিদ্ধ রাসূলুল্লাহ ﷺ বলেছেন: إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْمَسْجِدَ فَلَا تَمَسَّ طِيبًا “তোমাদের কোনো নারী যদি মসজিদে যায়, তবে সে যেন সুগন্ধি ব্যবহার না করে।” সহীহ মুসলিম: ৪৪৩ আরেক হাদিসে: > أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا رِيحَهَا فَهِيَ زَانِيَةٌ “যে নারী সুগন্ধি লাগিয়ে লোকদের পাশ দিয়ে যায় যাতে তারা তার গন্ধ পায, সে ব্যভিচারিণী (গুনাহের দিক থেকে)।” সুনান নাসাঈ: ৫১২৬ (صحيح) এটি ফিতনার আশঙ্কাকে স্পষ্ট করে।

৫. নারীদের শেষ কাতার উত্তম — ফিতনার দলিল রাসূল ﷺ বলেছেন: > خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا، وَشَرُّهَا آخِرُهَا، وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا، وَشَرُّهَا أَوَّلُهَا “পুরুষদের সর্বোত্তম কাতার প্রথমটি, আর নারীদের সর্বোত্তম কাতার শেষটি।” সহীহ মুসলিম: ৪৪০ যদি মসজিদেই এত সতর্কতা লাগে, তাহলে ঘরের নামাজ কেন উত্তম—তা পরিষ্কার।

৬. সাহাবিয়া আয়েশা (রা.)-এর গভীর মন্তব্য উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন: > لَوْ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ رَأَى مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسَاجِدَ “নারীরা যা নতুনভাবে শুরু করেছে, তা যদি রাসূল ﷺ দেখতেন, তবে তিনি তাদের মসজিদে যেতে নিষেধ করতেন।” সহীহ বুখারী: ৮৬৯ এটি ফিতনা বেড়ে যাওয়ার বাস্তব অভিজ্ঞতা।

৭. কুরআনের সাধারণ নীতি (পর্দা ও অবস্থান) আল্লাহ তাআলা বলেন: > وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ “তোমরা নিজ ঘরে অবস্থান করো এবং জাহিলিয়াতের মতো প্রদর্শন করো না।” সূরা আহযাব: ৩৩ নামাজসহ সব ইবাদতে এই নীতি প্রযোজ্য।

৮. ফিকহি সারসংক্ষেপ (উলামায়ে কিরাম) হানাফি, মালিকি, শাফেয়ি, হাম্বলি—সব মাজহাবের সিদ্ধান্ত: > নারীদের জন্য ঘরের নামাজ বেশি ফজিলতপূর্ণ মসজিদে যাওয়া জায়েজ, তবে শর্তসাপেক্ষ, যেমন: মসজিদে আসা যাওয়ার রাস্তা সম্পূর্ণ ভিন্ন হতে হবে। নামাজের স্থান, অজু এস্তেঞ্জার স্থান সম্পূর্ণ সেপারেট হতে হবে। ইমাম নববী (রহ.) বলেন: > وَصَلَاتُهَا فِي بَيْتِهَا أَفْضَلُ بِالْإِجْمَاعِ “নারীর জন্য ঘরে নামাজ উত্তম—এ বিষয়ে উলামাদের ইজমা রয়েছে।” (শরহ সহীহ মুসলিম)

উপসংহার বা শেষ কথা: > ইসলাম নারীদের মসজিদে যেতে নিষেধ করেনি, কিন্তু তাদের সম্মান, পর্দা ও নিরাপত্তার জন্য ঘরের নামাজকে অধিক ফজিলতপূর্ণ করেছে। একটা জিনিস মনে রাখতে হবে, আইন বা বিধান কিন্তু ভালোর দিকে লক্ষ্য করে হয় না বরং ক্ষতিটাকে সামনে রেখে বিবেচনা করা হয়, অর্থাৎ ১০০ টা ভালো কাজ হলেও যদি তার মধ্যে একটা দুর্ঘটনা ক্রমে খারাপ হয়ে যায় তাহলে সেটাকেই প্রাধান্য দিতে হয়। যেমন মনে করুন কোন রাস্তায় যদি বছরে একবার ডাকাতি হয়ে থাকে তাহলে সবসময়ের জন্য সেই রাস্তাটা আতঙ্ক ও ভয়ের জায়গায় পরিণত হয়। অথচ সব সময় কিন্তু ডাকাতি হয় না বা সামনে কখনো হবে কিনা নিশ্চয়তা নেই। এরকম অসংখ্য উদাহরণ আমাদের সমাজ এবং রাষ্ট্রের বিধানের মধ্যে রয়েছে।

যেহেতু বিষয়টি ফরজ নয়, সুতরাং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করাটাই শ্রেয়। যে বিষয়টা রয়ে যায় সেটা হল, তাহলে নারীরা কোথায় শিক্ষা পাবে? এর উত্তর হল, দুনিয়ার অন্যান্য সমস্ত কিছু যেভাবে তারা শরীয়ত সম্মতভাবে শিক্ষা গ্রহণ করতে পারে দ্বীন শিক্ষাটাও তারা সেভাবে শিখবে। এবং এর জন্য শরীয়ত সম্মত ব্যবস্থা করা অভিভাবক এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব থাকবে। جزاك الله خيرا وبارك فيك

সর্বশেষ

পাঠকপ্রিয়