আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ছবি প্রকাশ

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:০০ পিএম, ০৩ জানুয়ারী ২০২৬  
আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ছবি প্রকাশ

যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ছবি প্রকাশ করছেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের খবরে বলা হয়, কিছুক্ষণ আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাদুরোর ছবি প্রকাশ করেন ট্রাম্প। মাদুরোকে মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমায় দেখা যায়।

ছবিতে দেখা যায়, ধূসর রঙের পোশাক পরা মাদুরো হাতে একটি পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের শক্তিপ্রয়োগের নিন্দা জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে। পাশাপাশি অন্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

মন্ত্রণালয়ের মুখপাত্র এক্স-এ পোস্ট করা বিবৃতিতে বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য শক্তি প্রয়োগ এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টের (নিকোলা মাদুরো) বিরুদ্ধে পদক্ষেপে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

বেইজিং এ ঘটনার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এই আধিপত্যবাদী কর্মকাণ্ডগুলো আন্তর্জাতিক আইন এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে গুরুতরভাবে লঙ্ঘন করে; এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন প্রতি সম্মান দেখাতে এবং অন্য দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় চীন।

সর্বশেষ

পাঠকপ্রিয়