পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন নিউইয়র্কের মেয়র

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০১ জানুয়ারী ২০২৬  
পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন নিউইয়র্কের মেয়র

নতুন বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ নিলেন তরুণ ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা, নিউইয়র্ক টাইমস ও অন্যান্য গণমাধ্যম।

তিনি একাধারে নিউইয়র্কের প্রথম দক্ষিণ এশীয়, মিলেনিয়াল ও মুসলিম মেয়র। তিনিই প্রথম মার্কিন মেয়র, যিনি কোরআন হাতে শপথ নিলেন। ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট তার দাদার কাছ থেকে পাওয়া কুরআন ও নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (এনওয়াইপিএল) থেকে ধার করা ২০০ বছরের পুরোনো কোরআন হাতে সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন।

নিউইয়র্কের লাখো মুসলিমের জন্য এটি একটি গর্বের মুহূর্ত ছিল। জোহরান মামদানির কার্যালয় থেকে বলা হয়েছে, নতুন মেয়র জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান। শপথগ্রহণ অনুষ্ঠানকে সাদাসিধে রাখার সিদ্ধান্তে তার প্রতিফলন ঘটেছে।

শুক্রবার জনসম্মুখে নিউইয়র্ক সিটি হলে আরেকটি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন জোহরান মামদানি। সেখানে তিনি তার দাদা ও দাদীর কাছ থেকে পাওয়া কোরআন সঙ্গে রাখবেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়