ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল ১৬ জনের

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:২৪ এম, ২২ ডিসেম্বর ২০২৫  
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল ১৬ জনের

ইন্দোনেশিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ১৬ জন যাত্রী নিহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় ভোরে এই দুর্ঘটনা ঘটে। রাজধানী জাকার্তা থেকে যোগ্যকর্তা শহরের দিকে যাত্রা করছিল বাসটি। স্থানীয় উদ্ধার সংস্থা প্রধান বুদিওনো জানান, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।  ঘটনাস্থল থেকে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ১৫ জনকে নিহত হয়। পরবর্তীতে অপর এক ব্যক্তি হাসপাতালে নিহত হন।

তিনি আরো জানান, বেশ কয়েকজন আহত যাত্রীকে সেমারাং শহরে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। উদ্ধারকারী সংস্থাটি একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে উদ্ধারকারীদেরকে ব্যাগে ভরে মরদেহ সরাতে দেখা গেছে। পাশেই বাসের ধ্বংসস্তূপ পড়ে ছিল।

ইন্দোনেশিয়ায় এ ধরনের দুর্ঘটনা নিয়মিত ঘটে। এর পেছনে পুরনো গাড়ি ব্যবহার ও সড়কের আইন না মানাই মূলত দায়ী।

সর্বশেষ

পাঠকপ্রিয়