অধ্যাপক ডা. সায়েদুর রহমানকে আবারো একই পদে নিয়োগ
গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০১ জানুয়ারী ২০২৬
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে তিনি মঙ্গলবার পদত্যাগ করেন ।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকা অবস্থায় গত নভেম্বর মাসে সায়েদুর রহমানকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। গত মঙ্গলবার তার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। ওইদিনই পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন।



















