আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৭:০৭ এম, ০৮ জানুয়ারী ২০২৬  
আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বৃহস্পতিবার থেকে বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ‍্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার সন্ধ‍্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন‍্য এমন এক নোটিশ জারি করেছে ব্যবসায়ী সমিতি। এতে বলা হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। ২৪ ঘণ্টার মধ‍্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয় তারা। এরপর সন্ধ‍্যায় বিক্রি বন্ধের নোটিশ জারি করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়