বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৮:৩৬ এম, ০৭ জানুয়ারী ২০২৬
আজ বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর যেসব এলাকার দোকান ও শপিং সেন্টার বন্ধ থাকে তা এক নজরে দেখে নিন।
আজ যেসব এলাকার দোকানপাট বন্ধ: বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
যেসব মার্কেট বন্ধ: যমুনা ফিউচার পার্ক, সুবাস্তু নজর ভ্যালী শপিং মল, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।



















