দেশের ইতিহাসে আজ সর্বোচ্চ সোনার দাম

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৯:০৯ এম, ২৯ ডিসেম্বর ২০২৫  
দেশের ইতিহাসে আজ সর্বোচ্চ সোনার দাম

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে আরেক দফা সোনা বাড়ানোর ঘোষণা দিয়েছে । নতুন দাম অনুযায়ী, ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।

সোমবার (২৯ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। রোববার (২৮ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ১৮ হাজার ৯৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়