আবারো বাড়লো সোনার দাম, দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:০১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫  
আবারো বাড়লো সোনার দাম, দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারো সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। বুধবার থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা। সোনার দামের সঙ্গে বাড়লো রুপার দামও।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৫ হাজার ১৩২টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ১৪৯ টাকা।

সর্বশেষ

পাঠকপ্রিয়