তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর!

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১০:২৩ এম, ১১ জানুয়ারী ২০২৬  
তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর!

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের দাম্পত্য জীবন এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না । তাহসান খান নিজেই নিশ্চিত করেছেন তিনি ও রোজা আহমেদ বর্তমানে একসঙ্গে থাকছেন না।

তাহসান জানান, দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না এবং গত বছরের জুলাইয়ের শেষ দিক থেকেই তারা আলাদা বসবাস করছেন। তাহসান খান বলেন, খবরটি সত্য। আমরা বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছি। সঠিক সময় এলে বিষয়টি নিয়ে বিস্তারিত বলব। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে ভুল তথ্য ছড়িয়ে পড়লে সেটি পরিষ্কার করাকে প্রয়োজনীয় মনে করেছেন। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে তিনি ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসারে তাদের এক কন্যাসন্তান রয়েছে- আইরা তাহরিম খান।

সর্বশেষ

পাঠকপ্রিয়