জকসু ৩৩ কেন্দ্রের ফলাফল: ভিপি পদে এগিয়ে রিয়াজুল

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:৩৮ পিএম, ০৭ জানুয়ারী ২০২৬  
জকসু ৩৩ কেন্দ্রের ফলাফল: ভিপি পদে এগিয়ে রিয়াজুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটা থেকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা শুরু করে। সর্বশেষ ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম।

তিনি পেয়েছেন ৪ হাজার ৪৩২ ভোট। রিয়াজুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব। তিনি পেয়েছেন ৩ হাজার ৭৭৭ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪ হাজার ৪৩৭ ভোট পেয়ে এগিয়ে আছেন ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের’ আবদুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের’ খাদিজাতুল কুবরা। তিনি পেয়েছেন ১ হাজার ৭৫৭ ভোট। নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ, আনিসুর রহমান ও কানিজ ফাতেমা কাকলী ফলাফল ঘোষণা করছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়