৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০১ জানুয়ারী ২০২৬  
৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে ।

এবার মোট ১ হাজার ৩৬১ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। পিএসসি বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাধারণ ক্যাডারের জন্য ৩৯০ জন, কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য ৭৩৮ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য ১৩৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষার বিস্তারিত তারিখ, সময় ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা কমিশনের নিজস্ব ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত দেখুন এখানে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, যুক্তিসংগত কোনো কারণে প্রকাশিত সময়সূচি বা নির্দেশনায় সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

সর্বশেষ

পাঠকপ্রিয়