চবি শিবিরের সভাপতি হলেন রনি, সেক্রেটারি পারভেজ
গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:৫২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মোহাম্মদ পারভেজ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম শহরের একটি হল রুমে এ সেট-আপ সম্পন্ন হয়।
নির্বাচন পরিচালনা করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
জানা গেছে, শাখা ছাত্রশিবিরের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। সদস্যদের পরামর্শে সেক্রেটারি মনোনয়ন দেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ পারভেজ গত ষান্মাসিক সেট-আপেও বর্তমান পদে দায়িত্ব পালন করেছেন। সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আলী এখন থেকে সংগঠনটির কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।



















