ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার ওয়েবসাইট উদ্বোধন

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৯:১২ এম, ২৫ ডিসেম্বর ২০২৫  
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার ওয়েবসাইট উদ্বোধন

বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান কারখানার নতুন ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওয়েবসাইট উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বহুতল ভবন নির্মাণ এবং উন্নত ও আধুনিক মেশিন স্থাপনের মাধ্যমে বিজ্ঞান কারখানাকে আধুনিকায়ন করা হবে। নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞান কারখানার কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও আধুনিক হবে করি।

এ সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং বিজ্ঞান কারখানার ইনচার্জ অধ্যাপক ড. জুলফিকার হাসান খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নতুন ওয়েবসাইটটি হলো- https://www.du.ac.bd/offices/OSW

সর্বশেষ

পাঠকপ্রিয়