হাইকোর্টের রায়: বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১০:৪৩ এম, ২২ মে ২০২৩  
হাইকোর্টের রায়: বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে

হাইকোর্ট সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ করা প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন। একই সঙ্গে, ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের চূড়ান্ত শুনানিতে এ রায় দেন। রিটের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারকে বলা হয়েছিল, শুধুমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন, শিক্ষক ও অভিভাবকসহ ৪২ জন এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। হাইকোর্ট ২ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন।

২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৪ ডিসেম্বর।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়