গাজীপুরে বিএনপিতে অর্ধশত নেতাকর্মীর যোগদান

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৯:০৫ এম, ০৮ জানুয়ারী ২০২৬  
গাজীপুরে বিএনপিতে অর্ধশত নেতাকর্মীর যোগদান

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই নেতাও বিএনপিতে যোগ দেন। বুধবার শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় কেওয়া তমির উদ্দিন আলিম মাদরাসার বেগম আয়েশা অডিটরিয়ামে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন।

জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, সদস্য কাইফাত মোড়ল, শরিফুল ইসলাম, ওয়াসিম আকরাম, জাতীয় শ্রমিক শক্তির সংগঠক নাইম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, মুক্তা, হাবিবাসহ জাতীয় নাগরিক পার্টি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের ৫৫ জন নেতাকর্মী, ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক হাফেজ আবদুল আজিজ বিএনপিতে যোগ দেন।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় বিএনপিতে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল হক মোল্লা, শরিফ মাহমুদ সিদ্দিকীসহ প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়