গাজীপুরে হাদির খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ
গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৯:০৭ এম, ০৩ জানুয়ারী ২০২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে শুক্রবার গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রনেতা সিয়াম সরদার।
কর্মসূচিতে বক্তব্য দেন-যমুনা স্পিনিং মিলস জামে মসজিদের ইমাম মাওলানা আনিসুর রহমান, জুলাই যোদ্ধা রেদুয়ান আহমেদ আদনান, হাসান মিয়াজি, শাহেদ মেরাজ, হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী শরিফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করেছে। মূল অপরাধী ফয়সালকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খুনি ফয়সাল লাইভে এসে একেক সময় বিভিন্ন অবস্থানের তথ্য দিচ্ছে। অথচ খুনিকে এখনো গ্রেফতার করা হচ্ছে না। হাদি হত্যার বিচার নির্বাচনের আগেই শেষ করার দাবি জানান তারা।



















