আলোচিত সেই তাহরিমা গ্রেপ্তার

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১০:৪২ এম, ২৫ ডিসেম্বর ২০২৫  
আলোচিত সেই তাহরিমা গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে আলোচিত তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ভাইরাল তাহরিমা।

পুলিশের তদন্তে জানা গেছে, এই চক্রটি এরই মধ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলায় নাম জড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয়। মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি, গ্রেপ্তারের ভয় এবং মীমাংসা করে দেয়ার নাম করে চক্রটি বিপুল অঙ্ক দাবি করে।

সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণে তিনি পরিচিত মুখ। নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়