পূবাইল থানা কৃষকলীগের সভাপতি গ্রেফতার
গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৯:২০ এম, ২৫ ডিসেম্বর ২০২৫
গাজীপুর মহানগরীর পূবাইল থানা কৃষকলীগের সভাপতি রমিজ উদ্দিনকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় পূবাইল থানার মেঘডুবি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রমিজ উদ্দিন গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবি এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রমিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ বা কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।



















