রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৮:৪৯ এম, ২৪ ডিসেম্বর ২০২৫  
রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর বেশকিছু এলাকায় আজ ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য ঐসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারকন্টিনেন্টাল, ১ নম্বর মিন্টু রোড, ঢাকার বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫ ঘণ্টা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ (শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত) মহাসড়কের উভয় পাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ।

সর্বশেষ

পাঠকপ্রিয়