লাইফ সাপোর্টে টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:৩৯ পিএম, ১২ জানুয়ারী ২০২৬  
লাইফ সাপোর্টে টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন এ তথ্য জানান। তিনি জানান, শিশুটির অবস্থার কোনো উন্নতি নেই। গুলি তার মুখ দিয়ে ঢুকে ব্রেইনে চলে গেছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রোববার রাতে অস্ত্রোপচার করা হলেও মাথা থেকে গুলিটি বের করা সম্ভব হয়নি। গুলিটি মস্তিষ্কের ভেতর অবস্থান করায় তা অপসারণ করা যায়নি। অপসারণ করলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আহত হয় শিশু হুজাইফা আফনান। সে ওই গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। একইদিন সন্ধ্যায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকে আইসিইউতে চিকিৎসাধীন।

সর্বশেষ

পাঠকপ্রিয়