ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০৬ জানুয়ারী ২০২৬  
ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা'র পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মিঠুন মিয়া (৩৫) পাকশিমুল পূর্ব পাড়া গ্রামের মো. আঙ্গুর মিয়ার ছেলে।

জানা গেছে, পাকশিমুল পূর্ব পাড়া গ্রামের মিঠুন মিয়ার সাথে তার ছোট ভাই ইমরান মিয়ার পূর্ব শত্রুতা ছিলো। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে বাড়িতে পূর্ব শত্রুতা জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই ইমরান বড় ভাই মিঠুন মিয়াকে বুকে আঘাত করলে মিঠুন মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনেরা মিঠুন মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়