টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা ও আইস উদ্ধার

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১০:২৮ এম, ০৪ জানুয়ারী ২০২৬  
টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ওয়াব্রাং সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি করে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা এবং ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়