টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ও আলীখালীর ২৪-২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পের বাসিন্দা ফাতেমার ঘরে ফোনের চার্জার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হঠাৎ করে তার শিবিরে আগুন জ্বলে উঠে। ফায়ার সার্ভিস পৌঁছে কাজ করছে। ২৫-৩০টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে।
ক্যাম্পের বাসিন্দা নুর আকম মো. আলম জানান, তাদের ক্যাম্পে একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে আগুনের অনেক তীব্রতা। কিন্তু কিভাবে আগুন লেগেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার বলেন, আলীখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।



















