বিএনপি নেতার বসতঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ, প্রাণ গেল শিশুর

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:২৬ এম, ২০ ডিসেম্বর ২০২৫  
বিএনপি নেতার বসতঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ, প্রাণ গেল শিশুর

লক্ষ্মীপুর সদর উপজেলায় বিএনপি নেতার বসতঘরের দরজায় তালা লাগিয়ে পেট্টোল ঢেলে অগ্নিসংযোগ করায় এক শিশু দগ্ধ হয়ে মারা গেছে। আহত হয়েছেন তিনজন।

শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপির চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ এ তথ্য জানিয়েছেন। আগুনে ব্যবসায়ীসহ তার আরো দুই মেয়ে দগ্ধ হয়। এরমধ্যে দুই মেয়েকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়