আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে জেলায়

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৯:০১ এম, ০৩ জানুয়ারী ২০২৬  
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে জেলায়

আজ শনিবার (৩ জানুয়ারি) ভোলা পৌরসভাসহ সদর উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বিদ্যুৎ সরবরাহের ৩৩ কেভি প্রধান লাইনের পুরোনো কেবল পরিবর্তনের কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ওজোপাডিকোর ভোলা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের এই বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওজোপাডিকোর আওতাধীন ভোলা পৌরসভাসহ সদর উপজেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি মেইন লাইনের পুরোনো কেবল পরিবর্তন ও সংস্কারকাজের জন্য এই সাময়িক পদক্ষেপ নেয়া হয়েছে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সংস্কারকাজ নির্ধারিত সময়ের আগে শেষ হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে।

সর্বশেষ

পাঠকপ্রিয়